প্রিন্ট এর তারিখঃ Jul 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 25, 2026 ইং
পটিয়ায় ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার।

ফারুকুর রহমান বিনজু, পটিয়া চট্টগ্রাম, প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়া থানার পুলিশ অপহরণ ও ধর্ষণ মামলার পলাতক আসামি মো:আসিফকে(২৫)গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।
পটিয়া থানা সুত্রে জানা যায়, ২৪শে জুলাই (শুক্রবার) ভোর রাতে গোপন
সুত্রে খবর পেয়ে উপ-পরিদর্শক শফিক উল্লাহ একদল পুলিশ নিয়ে উপজেলার শোভনদন্ডী ইউনিয়ন কুরাংগিরি গ্রামে অভিযান চালিয়ে অপহরণ ও ধর্ষণ মামলার পলাতক আসামি আসিফকে গ্রেফতার করে।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট
মুঃ মুনির হোসেন বলেন, ২০২৪সালে ২৯আগস্ট চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে ভিকটিমের পিতা নুর মোহাম্মদ মামলাটি দায়ের করলে,ফৌজদারি আদালত পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন(পিবিআই)কে তদন্তের দায়িত্ব দেয়।এতে পিবিআই ৩০শে নভেম্বর ২০২৫সালে আদালতকে তদন্ত প্রতিবেদন জমা দিলে,আদালত আসিফের প্রতি গ্রেফতারী পরোয়ানা জারি করে।এরপর থেকে আসিফ পলাতক থাকেন।
পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন,, অপহরণ ও ধর্ষণ মামলার পলাতক আসামি আসিফকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।
সে শোভনদন্ডী ইউনিয়নের কুরুংগিরি গ্রামের আবু তাহেরের ছেলে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট